২৮ মার্চ ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান (ক্লাস) ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে। উপরেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার বিকেলে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচলনা কমিটির সভা হয়। সভায় ক্লাস শুরুর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর প্রায় ছয় মাস পার হলেও দেশে রাজনৈতিক অস্থিরতা এবং আবাসিক হলগুলোতে আসন-সংকটের কারণে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়নি বলে জানা গেছে।