২৮ মার্চ ফসলের ন্যায্য দামের দাবিতে রাজপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফসলের ন্যায্য দামের দাবিতে আগামী ২৮ মার্চ সারা দেশে রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ কৃষক সমিতি। গতকাল রোববার নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবিমার মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সমিতির নেতারা বলেন, সরকার যতবার সার ও ডিজেলের দাম বাড়িয়েছে, ততবারই কৃষকেরা অসহায় হয়ে পড়েছেন। তাঁরা ফসলের ন্যায্য দামের দাবি করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি জেলা-উপজেলায় প্রতিনিধি সভা, ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ প্রচারপক্ষ, ১৪ থেকে ২৫ মার্চ রাজপথের পাশের উপজেলাগুলোতে পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি এবং ২৮ মার্চ রাজপথ অবরোধ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ আলম শেখ প্রমুখ। বিজ্ঞপ্তি।