২৮ মার্চই চট্টগ্রামে আ.লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ২৮ মার্চই আওয়ামী লীগের মহাসমাবেশ হচ্ছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী গতকাল রাত সাড়ে নয়টায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।আখতারুজ্জামান বলেন, ২৮ মার্চের মহাসমাবেশের কর্মসূচি বহাল আছে। ওই দিনই প্রধানমন্ত্রী সমাবেশ করার আগ্রহ প্রকাশ করেছেন।দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে সমাবেশ করতে চেয়েছেন। ওই ময়দানে বাণিজ্য মেলা চলছে, যা ২৪ মার্চ পর্যন্ত চলার কথা। তবে ইতিমধ্যে আয়োজকদের ২৪ তারিখের আগেই মেলা গুটিয়ে ফেলার জন্য বলা হয়েছে। মেলার আয়োজকেরা বলেছেন, নির্ধারিত সময়ের আগে মেলা গুটিয়ে ফেলতে গিয়ে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে।