২৮ শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএস সম্মান পরীক্ষায় ভালো ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ২৮ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

গতকাল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের মো. নাহিদ ফেরদৌস, মো. ইসলামুল হক ও মাহির এ রহমান; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আবু সুফিয়ান, রুবেল মোল্লা ও সানিয়া আকতার; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফারহানা রাজ্জাক, মো. আবদুল হান্নান,  ফাতিমা-তুজ-জোহরা; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জেনিনা ইসলাম, মনিরা বেগম ও নওশিন জাহান; লোকপ্রশাসন বিভাগের ম্যাগডানিলা ডি সিলভা, মো. আমজাদ হোসেন ও শাহ মো. আজিমুল এহসান; শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের কামরুন নাহার ও আদিবা সুলতানা; উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রওশন-ই-ফাতিমা, মাহিরাতুল জান্নাত ও হালিমা-তুস-সাদিয়া; উন্নয়ন অধ্যয়ন বিভাগের মোহাম্মদ সাঈদ ইসলাম, তানজিলা আফরিন, আলভী আল সৃজন ও মায়শা সামিহা; নৃবিজ্ঞান বিভাগের আনিকা ইন্তেসার, নুশরাত জাহান, উম্মে ফারিহা এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মো. জাকিউল আলম।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ জ ম শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।