২৮ সোনার বারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে ২৮টি সোনার বারসহ মো. বাহার নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার হওয়া বারগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বাহার দুবাই থেকে ঢাকায় আসেন। তাঁর জুতাসহ শরীরের বিভিন্ন জায়গায় লুকানো ওই বারগুলো উদ্ধার করা হয়।