২৮টি পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল সোমবার ২৮টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ।যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মীরহাজীরবাগের একটি বাড়ির কার্নিশে পরিত্যক্ত অবস্থায় ওই বোমাগুলো উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয় দল সেগুলো নিষ্ক্রিয় করে।