২৮টি প্রতিষ্ঠানকে কম্পিউটার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উদ্দীপনা বাড়াতে ও তথ্যপ্রযুক্তি ছড়িয়ে দিতে বগুড়া সদর উপজেলা পরিষদ প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে গতকাল শনিবার কম্পিউটার দিয়েছে। সদর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর সদরের ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১১৭টি বিদ্যালয় থেকে পাস করেছে শতভাগ। সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৯৩ জন শিক্ষার্থীকে গতকাল মাটিডালিতে সদর উপজেলা পরিষদ চত্বরে সংবর্ধনা দেওয়া হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম।