২৮টি বিষধর সাপসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে ২৮টি বিষধর সাপসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী জানান, গতকাল শনিবার দুপুরে র্যাব সদস্যরা বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৮টি বিষধর সাপসহ জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে।