২৮০ উপজাতি প্রার্থীকে যোগ্য ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮০ উপজাতি প্রার্থীকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। হাইকোর্টের রায়ের ভিত্তিতে তাঁদের যোগ্য ঘোষণা করা হলো।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে সাময়িকভাবে কৃতকার্য ২৮০ উপজাতি প্রার্থীকে বিপিএসসি ফর্ম-২ যথাযথভাবে পূরণ করে ১৭ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে কমিশন কার্যালয়ে হাতে হাতে (যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক) জমা দিতে বলা হয়েছে। তথ্য বিবরণী।