২৮০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার শুকুলপট্টি মহল্লায় গত বুধবার রাতে দুর্বৃত্তরা একটি বাগানের ২০০টি আম ও ৮০টি মেহগনিগাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গভীর রাতে এস এম শামসুল ইসলামের মালিকানাধীন ইসলাবাড়ি গ্রামের একটি বাগানের ২৮০টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। গাছগুলো চার-পাঁচ বছর আগে লাগানো। এস এম শামসুল ইসলাম জানান, সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান। তিনি বলেন, ‘কে বা কারা শত্রুতা করে গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে জিডি করা হয়েছে। তদন্ত করে দেখা হবে কারা গাছগুলো কেটেছে।