২৮০০ পত্রিকা প্রকাশিত হচ্ছে: ইনু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক মিলে দুই হাজার ৮০০ পত্রিকা প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, বর্তমান সরকারের সাত বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি মালিকানায় ৩১টি টেলিভিশন, ২৪টি এফএম রেডিও ও ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দেওয়া হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী এ কথা বলেন।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সরকারের গণমাধ্যমবান্ধব পদক্ষেপের কারণে এখন এটি গণমাধ্যম মুখর (Vibrant) খাত হিসেবে বিবেচিত হচ্ছে।