২৮৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ছয়টি পৌরসভা নির্বাচনে ৩০২ জন প্রার্থীর মধ্যে ২৮৬ জনের মনোনয়ন বৈধ বলে গ্রহণ করেছে নির্বাচন কমিশন। গত শনিবার ও রোববার যাচাই-বাছাই শেষে ওই তালিকা ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, মুলাদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র পদে ২৭, সাধারণ কাউন্সিলর পদে ১৯৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে। মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে নয়জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ৩ ডিসেম্বর পর্যন্ত মেয়র পদে ২৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২১১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে উজিরপুর পৌরসভায় পিপলস পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামানের প্রার্থিতা বাতিল হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান প্রথম আলোকে বলেন, ট্যাক্স রিটার্ন দাখিল না করায় পিপলস পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলদের মধ্যে অনেকেরই সনদ ও অন্যান্য কাগজপত্রে ত্রুটি রয়েছে।