২৯ আগস্ট ওমর শরিফকে নিবেদিত চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরীয় অভিনেতা ওমর শরিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অভিনীত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। ২৯ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ওমর শরিফ অভিনীত দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। টিআইসির লেকচার থিয়েটার মিলনায়তনে বিকেল চারটায় ডেভিড লিন পরিচালিত ডক্টর জিভাগো এবং সন্ধ্যা সাতটায় হেনরি বারাকাত পরিচালিত চলচ্চিত্র এ ম্যান ইন আওয়ার হাউস প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।