২৯ আগস্ট সিলেট জেলায় হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। নিখোঁজের ১৬ মাসেও তাঁর সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার এক সমাবেশ থেকে এ হরতালের
ঘোষণা দেওয়া হয়।
স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তাঁতী দল তাৎক্ষণিকভাবে হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।
নগরের ধোপাদিঘির পাড় এলাকায় ওই সমাবেশ হয়। এতে হরতালের কর্মসূচি ঘোষণা করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের
আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ নেতার সন্ধান দাবির
পাশাপাশি তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বন্ধসহ চার দফা দাবি আদায়ে হরতাল আহ্বান করা হয়েছে।
পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার,
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।