২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শোক র্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়ংকর ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘আমরা সন্দ্বীপবাসী’।
গতকাল সোমবার বিকেলে এসব কর্মসূচি পালিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মিডিয়া ব্যক্তিত্ব বেলাল বেগ, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম ও শোয়াইবুল ইসলাম হায়দার, ব্যবসায়ী সারওয়ার হাসান, চট্টগ্রাম বারের সাবেক সহসভাপতি সেকান্দর বাদশা, প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক চিকিৎসক মোহাম্মদ রফিকুল মাওলা।
বক্তারা সন্দ্বীপসহ দেশের উপকূলীয় এলাকার মানুষকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি সন্দ্বীপের মধ্যযুগীয় যাতায়াত ব্যবস্থার অবসানেরও দাবি জানান তাঁরা। এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে অবস্থিত পিডিবি অফিসার্স কলোনি মসজিদে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মিলাদ পড়া হয়।