২৯ কেজি রুপাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মণিরামপুর উপজেলার পলাশী মোড় এলাকা থেকে গতকাল শনিবার সন্ধ্যায় ২৮ কেজি ৯০০ গ্রাম রুপাসহ দুই জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার খলিয়া গ্রামের রমেশ সাহার ছেলে প্রদ্যুৎ সাহা ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম এলাকার জুলু ব্যাপারীর ছেলে মানিক হাসান (৩৫)।