২৯ ঘণ্টা পর লঞ্চটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমভি শাথিল-১ লঞ্চটি গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয়েছে
এমভি শাথিল-১ লঞ্চটি গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয়েছে

ডুবে যাওয়ার ২৯ ঘণ্টা পর পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে এমভি শাথিল-১ লঞ্চটি গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মাঝ নদীতে ঢাকাগামী আঁচল-৫ নামের দোতলা লঞ্চে মাছের ঢোল তুলে দেওয়ার সময় শাথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়।
উদ্ধারকারী জাহাজ রুস্তম গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাত ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
লঞ্চডুবির ঘটনার পর উদ্ধারকাজ তদারক করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনার রাতেই পটুয়াখালী যায়। এই দলের সদস্য বরিশাল নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। ডুবুরিরা তল্লাশি করে কোনো যাত্রীর সন্ধান পায়নি।