২৯ ঘন্টার মধ্যে ব্যাংকের একই শাখার দুই কর্মকর্তার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার আরেক কর্মকর্তা শহীদ উল্লাহ মজুমদার মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের বাসায় মারা গেছেন। ২৯ ঘণ্টার ব্যবধানে একই ব্যাংকের একই শাখার দুজন কর্মকর্তার মৃত্যু হলো।
মৃত শহীদ উল্লাহ এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ওয়াজি উল্লাহ ভুইয়ার শ্যালক ছিলেন। গত সোমবার করোনা-উপসর্গ নিয়ে ওয়াজি উল্লাহর মেয়ের জামাই এবং একই ব্যাংকের আগ্রাবাদ শাখার এভিপি মারা যান।
আত্মীয় মোরশেদ আলম জানান, শহীদ উল্লাহ অসুস্থতার কারণে এক মাস ধরে বাসায় অবস্থান করছিলেন। নিম্ন রক্তচাপে তাঁর মৃত্যু হয়।