প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শহীদ মাতুব্বরসহ নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির ২৯ নেতা-কর্মীকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম স্বপন কুমার দাসের আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ অক্টোবর নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর ফেরিঘাটে অবরোধ চলাকালে আসামিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম খলিফাকে কুপিয়ে আহত করেন। এ ঘটনায় বিএনপির ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।