প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ডিএমপি নিউজে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৭৬টি ইয়াবা বড়ি, ৩৩০ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা ও ৪২৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।