২৯ জনের নামে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহাবুবুর রহমান ওরফে বাবুকে (৩২) হত্যার ঘটনায় জামায়াত-শিবিরের ২৯ জন কর্মী ও সমর্থককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার এ অভিযোগপত্র দাখিল করা হয়।
সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মাহাবুবুর রহমান ২০১৩ সালের ২৬ নভেম্বর ছলিমপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলারোয়া শহরে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছ্বাস এন্টারপ্রাইজে যাচ্ছিলেন। পথে কলারোয়া-খোর্দ সড়কের আলাইপুর নামক স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তিনি মারা যান।
ঘটনার পরের দিন প্রতিবেশী আবদুর রশিদ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখÏকরে আরও ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করেন।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান জানান, এ মামলাটির তদন্ত করেন শেখ আবু সালেহ মাসুদ করিম। গতকাল তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।