২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে কলেজছাত্র শাহিনুর ইসলাম নিহত হওয়ার ঘটনায় গতকাল বুধবার মহেশখালী থানায় হত্যা মামলা হয়েছে।নিহত শাহিনুরের চাচা শাহ আলম শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি নাজেম উদ্দিনকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে এই মামলা করেন। মহেশখালী থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত সোমবার উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাকের মোহাম্মদ কাটা এলাকায় দুপক্ষের সংঘর্ষে কলেজছাত্র শাহিনুর ইসলাম নিহত হন।