২৯ জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ২৯ জনকে আটক করেছে পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে এদের সাজা দেন। ডিএমপির অনলাইন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ৪ জুন শনিবার ভোর ছয়টা থেকে গতকাল রোববার ভোর ছয়টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর উত্তরা (পূর্ব), শিল্পাঞ্চল, মিরপুর, খিলক্ষেত, কলাবাগান, হাজারীবাগ, খিলগাঁও, মতিঝিল, ওয়ারী, বিমানবন্দর, দক্ষিণখান ও উত্তরখান থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও মো. ফরহাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তি