২৯ ডিসেম্বর সাংবাদিক মহাসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ গণমাধ্যম চালু ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিসহ কয়েকটি দাবিতে ২৯ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশ করবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।