২৯ দিন পর ক্লাস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবির-পুলিশ সংঘর্ষের জের ধরে ২৯ দিন বন্ধ থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আজ শনিবার শুরু হচ্ছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররাফ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শুক্রবার সকাল আটটায় খুলে দেওয়া হবে। আর সব ক্লাস শুরু হবে শনিবার সকাল থেকে। এ ছাড়া স্থগিত হওয়া পরীক্ষাগুলোর তারিখ নিজ নিজ বিভাগ থেকে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব শিক্ষার্থীকে পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হবে।