২৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৬৫৩ কর্মকর্তাকে পদায়ন
২৯তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডারের ৬৫৩ জন কর্মকর্তাকে (প্রভাষক) বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। আগামী ১ আগস্ট তাঁদের পদায়নকৃত কর্মস্থলে যোগদান-সংক্রান্ত এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।আগের দিন সই করা আদেশটি গতকাল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এতে বলা হয়, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে বাংলা বিষয়ে ৭৯ জন, ইংরেজিতে ৫১, অর্থনীতিতে ৬৫, রাষ্ট্রবিজ্ঞানে ৫২, ইতিহাসে ৩২, দর্শনে ১৮, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ১৫, সমাজবিজ্ঞানে ২০, সমাজকল্যণে ১১, ইসলামী শিক্ষায় ২৭, ভূগোলে ২২, রসায়নে ৪৫, গণিতে ২৯, পদার্থবিজ্ঞানে ৪৫, প্রাণিবিদ্যায় ২৫, উদ্ভিদবিদ্যায় ৩৪, পরিসংখ্যানে পাঁচ, হিসাববিজ্ঞানে ১৭, ব্যবস্থাপনায় নয়, গার্হস্থ্য অর্থনীতিতে ছয়, মার্কেটিংয়ে আট, মৃত্তিকাবিজ্ঞানে ছয়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে চার, আরবিতে পাঁচ, সংস্কৃতে তিন এবং গ্রাফিক্সে একজন রয়েছেন। বাকিরা শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) বিভিন্ন বিষয়ের কর্মকর্তা।