২৯তম ব্যাচের যুগপূর্তিতে পুনর্মিলনী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৯তম ব্যাচের যুগপূর্তিতে গতকাল শুক্রবার ক্যাম্পাসে এক পুনর্মিলনী উৎসব উদ্যাপন করা হয়েছে। ব্যাচের শিক্ষার্থীরা এ উৎসব আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গতকাল সকাল ১০টায় দিনব্যাপী ওই উৎসবের উদ্বোধন করেন সহ-উপাচার্য মো. ফরহাদ হোসেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অমর একুশে ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।বিকেল চারটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে নূর সিদ্দিকীর সঞ্চালনায় একটি স্মৃতিচারণা অনুষ্ঠান হয়। সন্ধ্যায় আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে কৃষ্ণকলি এবং ব্যাচের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করেন। উপাচার্য আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যাম্পাসের রিকশাচালক মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিনকে সম্মাননা দেওয়ার পর উপাচার্য তাঁকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার ঘোষণা দেন।