২৯৭ জনের মনোনয়ন বৈধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ গতকাল সোমবার শেষ হয়েছে। এতে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৯৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন। গত রোববার থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, মেয়র পদে ১০ জনের মধ্যে একজন, কাউন্সিলর পদে ২৪২ জনের মধ্যে ১৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়। গতকাল ১৮৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট না দেওয়া, হলফনামায় সই না করা ও অসম্পূর্ণ তথ্য থাকায় ওই মনোনয়নপত্র বাতিল করা হয়।