৩ ইউপি চেয়ারম্যান ও ১১ সদস্য পদপ্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তিন চেয়ারম্যান ও ১১ সদস্য পদপ্রার্থীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান পদপ্রার্থীদের তিন হাজার করে ও সদস্য পদপ্রার্থীদের দুই হাজার টাকা করে জরিমানা করেন।অষ্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা সেবাস্টিন রেমা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীরা নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাঙ্গালপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন, মনিরুজ্জামান ও আলী রহমানের পক্ষে নিয়ম না মেনে মাইকযোগে প্রচারণা চালানো হচ্ছে।