৩ ও ৪ এপ্রিল চট্টগ্রামে রেসালত সম্মেলন করবে হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ ও ৪ এপ্রিল চট্টগ্রামে শানে রেসালত সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, হেফাজতের আমির শাহ আহমদ শফীর নির্দেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি সফল করতে সরকার ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, কতিপয় গণমাধ্যম হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।