৩ ঘণ্টা পর বাংলাদেশিকে ছেড়ে দিল বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার তিন ঘণ্টা পর তাঁকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ভুজারীপাড়া এলাকার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম (৪০) সীমান্ত এলাকায় ঘাস কাটতে যান। এ সময় ৭৬৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে আশরাফুলকে ভারতীয় খয়েরবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যান।
খবর পেয়ে টহলরত ১৮ বিজিবি শিংরোড ক্যাম্পের হাবিলদার মো. মাহফুজুর রহমান বিএসএফের কাছে তাত্ক্ষণিক চিঠি দেন।
এরপর সীমান্তের ৭৬৩/৬এস পিলারের কাছে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর দুপুর সাড়ে ১২টায় আশরাফুলকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ।
এ ব্যাপারে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক আশরাফুলকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।