৩ জনকে ফেলে পালাল তারা, মারা গেলেন একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরুতর আহত তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে চলে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত ও আহত তিনজনের নাম জানা গেছে তাঁদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে। এর মধ্যে নিহত ব্যক্তির নাম মনির ইসলাম ওরফে জুয়েল (৪০)। আহত দুজন হলেন সোহেল রানা (২৬) ও কামাল হোসেন (২৬)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে একটি গাড়িতে করে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসে অজ্ঞাতনামা ব্যক্তিরা। হাসপাতালের কর্মীদের তারা জানায়, যাত্রাবাড়ী থেকে মিরপুর যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ওই তিনজন। তবে কোথায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটিও তারা বলেনি। এরপর আহত তিনজনের মধ্যে একজনের পকেট থেকে কিছু টাকা বের করে নিয়ে পালিয়ে যায় তারা। পরে চিকিৎসকেরা আহত একজনকে মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।