৩ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে একটি জোড়া খুনের মামলায় তিন আসামি আমজাদ হোসেন, আবদুল বাছেদ ও দুদু মিয়াকে যাবজ্জীবন ও জনপ্রতি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা আদালত গতকাল সোমবার এই রায় দেন। ২০০৩ সালের ২৭ মার্চ ভূঞাপুর উপজেলার আবুল হোসেন ও কালিহাতী উপজেলার ফজল হককে হত্যা করা হয়।