৩ জানুয়ারি জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী ৩ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন।

ভাষণে বিগত বছরগুলোতে সরকারের সাফল্য ও আগামীতে কী করবেন, সে বিষয়গুলো তিনি জাতির সামনে তুলে ধরবেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ‘প্রথম আলো’কে বলেন, ‘রেওয়াজ অনুযায়ী নির্বাচনের আগে এ ধরনের ভাষণ দেওয়া হয়। সেই হিসেবে ওই দিন তিনি ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’