৩ জুন বাজেট অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ৩ জুন মঙ্গলবার বিকেল পাঁচটায় বসছে। সংবিধানের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উত্থাপন এবং তা পাস করা হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বাজেট পেশ করতে পারেন। বিএনপিবিহীন দশম সংসদের যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের ২৯ জানুয়ারি। ১০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়।