৩ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে প্রজনন মৌসুমে গতকাল সোমবার ভোরে কাঁকড়া ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের শফিকুল ইসলাম মোড়ল, শুকুর আলী সরদার ও ডুমুরিয়া গ্রামে মোজাম্মেল গাজী। খুলনা বিভাগীয় বন সংরক্ষক সাঈদ আলী বলেন, প্রজনন মৌসুমে মালঞ্চ নদ থেকে কাঁকড়া ধরার ঘটনায় ওই জেলেদের আটক করেন দোবেকী টহল ফাঁড়ির সদস্যরা। তাঁদের কাছ থেকে একটি ট্রলার ও ৩০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা