৩ ডাইং কারখানাকে ৬৯ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যতীত কারখানার পরিচালনার অভিযোগে নারায়ণগঞ্জে তিনটি ডাইং কারখানাকে ৬৯ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এক শুনানি শেষে এই জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার দায়ে নারায়ণগঞ্জের মঈনউদ্দিন পেপার মিল-কে ৪৭ লাখ ৬৮ হাজার টাকা, রূপসীকে (মামুন ডাইং) ২১ লাখ ৭০ হাজার এবং এন. এ ডাইং কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি অতিসত্বর ইটিপি নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।