৩ নম্বর সতর্কসংকেত বৃষ্টি অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, মৌসুমী বায়ু প্রবল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দর এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতসংকেত দেখাতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সতর্কসংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে চট্টগ্রামে পাঁচ দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সোমবারও বৃষ্টি ছিল। গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়।