৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় কামিল পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ কার্যালয়ের শাখা কর্মকর্তা মো. রাশিদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য কামিল প্রথম ও দ্বিতীয় পর্ব ২০১৩-এর সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি থেকে পরের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। স্থগিত করা পরীক্ষার তারিখ পরে জানানো হবে।