৩ বছর ধরে শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) পদটি তিন বছর ধরে শূন্য। এ কারণে ওই কার্যালয়ে ভূমিসংক্রান্ত কাজে লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলা ভূমি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ২০০৮ সালের ১ জুলাই এ কার্যালয়ে যোগদান করেন। তিনি ২০০৯ সালের ৩০ মার্চ অন্যত্র বদলি হলে এ পদ শূন্য হয়।এ কারণে নামজারি ও ভূমিসংক্রান্ত নানা কাজে আসা লোকজন দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন; পাশাপাশি দাপ্তরিক কাজকর্মও বিঘ্নিত হচ্ছে। সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও মোহামঞ্চদ শহিদুল ইসলাম এর সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পদটি শূন্য থাকায় আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই কাজকর্ম চালাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়ছি।