প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিস্তিতে পণ্য কেনা আরও সহজ করেছে ওয়ালটন। এখন থেকে প্রতিষ্ঠানটির পণ্য কেনা যাবে সর্বোচ্চ তিন বছরের কিস্তিতে। গত রোববার রাজধানীর মতিঝিলে ওয়ালটনের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। এর আগে সর্বোচ্চ ৩০ মাসের কিস্তিতে কেনা যেত বিভিন্ন পণ্য। মেয়াদ বাড়ানোর ফলে মাসিক কিস্তির পরিমাণ আরও কমে এসেছে। সহজতর করা হয়েছে কিস্তির শর্তও। ১ জুন থেকে দেশজুড়ে ওয়ালটনের সব প্লাজায় মিলছে নতুন কিস্তি-সুবিধা। সংবাদ সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট) ইভা রিজওয়ানা, ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক কামাল হোসেন, উপপরিচালক মীর গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।