৩ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএইচআরএম–এর সংবাদ সম্মেলনে অতিথিরা
বিএসএইচআরএম–এর সংবাদ সম্মেলনে অতিথিরা

বাংলাদেশের মানবসম্পদ পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) আয়োজনে আগামী ৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘এক্সচেঞ্জ টু চেঞ্জ’ বা পরিবর্তনের জন্য বিনিময়।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ৬ষ্ঠ বিএসএইচআরএম-মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নানা দিক তুলে ধরেন সম্মেলনের চেয়ারম্যান এস এম জহির উদ্দিন হায়দার। আয়োজকেরা আশা করছেন, দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ০১৭৯০৪৪৪৪৭৭ ও ০১৭৯০৪৪৪৪১১ নম্বরে। ই-মেইল: [email protected]
সংবাদ সম্মেলনে বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, বর্তমান বাংলাদেশে ৪২ থেকে ৪৩ শতাংশ মানুষ বয়সে তরুণ, যাদের বয়স ৩০-এর নিচে। এই মানবসম্পদকে কাজে লাগাতে পারলে দেশের আরও উন্নয়ন হবে। সংবাদ সম্মেলনের সঞ্চালক ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবদুল্লাহ আল মামুন। বিএসএইচআরএমের সহসভাপতি মো. মাশেকুর রহমান খান, টাইটেল স্পনসর মেটলাইফের প্রতিনিধি মো. জাফর সাদেক চৌধুরী, চাকরি ডটকমের হেড অব বিজনেস রিদওয়ান-উল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনের টাইটেল পার্টনার হিসেবে রয়েছে মেটলাইফ, প্রিন্টমিডিয়া পার্টনার প্রথম আলো, অনলাইন পার্টনার প্রথম আলো ডটকম, ক্যারিয়ার পার্টনার চাকরি ডটকম, রেডিও পার্টনার এবিসি রেডিও, কৌশলগত পার্টনার ইংরেজি দৈনিক ডেইলি স্টার।