৩ যুবকের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে তিন যুবককে দুই মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন জেলা শহরের বিনোদপুরের সবুজ মিয়া, বাসুদেবপুরের শিমুল প্রামাণিক এবং বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ী এলাকার আবদুর রাজ্জাক। ভ্রাম্যমাণ আদালত জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় শহরের মাছবাজার এলাকায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।