৩ রেস্তোরাঁ মালিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনার পরও রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ব্যবসাপ্রতিষ্ঠান না সরানোয় তিন রেস্তোরাঁ পরিচালনায় নিয়োজিত চার ব্যক্তির প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন। সই থ্রি, বিটার সুইট ও ফর্ক নাইফ নামে ধানমন্ডি ৩ নম্বর সড়কে অবস্থিত তিনটি রেস্তোরাঁ পরিচালনায় থাকা বুশরা, রুখসানা বেগম, সেগুফ্তা হাসান ও শাহ জামালকে চার সপ্তাহের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।