৩ লাখ টাকা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জানে আলমের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের ইপিজেডে চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক মো. তোফায়েল আহমেদ নিহত জানে আলমের স্ত্রী আনজুমান আরার হাতে এ চেক তুলে দেন। ৪ এপ্রিল চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ডের তালতলা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় নিহত হন শিল্প পুলিশের এএসআই জানে আলম। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিজস্ব তহবিল থেকে জানে আলমের পরিবারকে এ চেক দেওয়া হয় বলে শিল্প পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়।