৩ শতাংশের ঘোষণায় ৪৫ শতাংশ শুল্কযুক্ত পণ্য আমদানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩ শতাংশ শুল্কযুক্ত পণ্য আমদানির ঘোষণা দিয়ে আনা হয়েছে ৪৫ শতাংশ শুল্কযুক্ত পণ্য। গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দর চত্বর থেকে খালাস নেওয়ার সময় ৪৫ শতাংশ শুল্কযুক্ত ৪০ ফুট দীর্ঘ দুটি কনটেইনারভর্তি পণ্য জব্দ করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক প্রায় এক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শুল্ক কর্মকর্তারা।কাস্টম হাউস সূত্রে জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী থানার ফইল্লাতলী বাজারের রাফা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পানি পরিশোধনকারী (ওয়াটার পিউরিফায়ার) আমদানির ঘোষণা দিয়ে চীন থেকে এসব পণ্য আমদানি করে। এই চালানের শুল্কায়ন হওয়ার পর গত বৃহস্পতিবার শুল্ক-কর পরিশোধ করে আমদানিকারক। গতকাল খালাসের সময় দেখা যায়, এই চালানে আছে রিচার্জেবল এলইডি লাইট, চশমা, ফ্রেম প্রভৃতি পণ্য।