৩ হাজার গ্রামবাসী ও ৩৩ জলদস্যুর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে গণপিটুনিতে সন্দেহভাজন ছয় ‘জলদস্যু’ নিহত এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তিন হাজার গ্রামবাসী ও ৩৩ জলদস্যুর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে সুবর্ণচরের চরজব্বার থানার উপপরিদর্শক আবদুল বাতেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।পিটুনির ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় তিন হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আহত অবস্থায় গ্রেপ্তার হওয়া জলদস্যু হান্নান ও রুবেলসহ ২১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়।পুলিশ জানায়, নিহত ছয় ‘জলদস্যু’র লাশ গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজনেরা কেউ লাশ নিতে এলে তাদের লাশ দেওয়া হবে। এ ছাড়া যাঁদের কেউ আসবেন না তাঁদের বেওয়ারিশ হিসেবে সরকারি কবরস্থানে দাফন করা হবে।জানতে চাইলে মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই জলদস্যুকে জিজ্ঞাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অস্ত্র মামলায় অভিযুক্ত, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া পিটিয়ে হত্যার ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে যথাযত পদক্ষেপ নেওয়া হবে।