৩ হাজার ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) স্প্রিং সেমিস্টার-২০১৫-তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় সব বিভাগের তিন হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়েরর ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ’ প্রকল্পের এসব ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। কার্যক্রমের প্রথম পর্বে গত বুধবার ডিআইইউ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে আট শ ল্যাপটপ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ইউসুফ এস ইসলাম, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমানসহ অনেকে।