৩০ অক্টোবর আধাবেলা হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক চুলায় গ্যাসসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে ৩০ অক্টোবর অর্ধদিবস হরতাল ডেকেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ নামের একটি সংগঠন।
গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালনকালে এই ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিচারের দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি হাজী নূরউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের অন্যতম সমন্বয়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
দাবিগুলো হলো: আবাসিক চুলায় সার্বক্ষণিক পর্যাপ্ত গ্যাস সরবরাহ এবং তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিচার করতে হবে, বন্দরের লক্ষণখোলা এলাকায় ওয়াসার দূষিত পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ও তিন শতাধিক ব্যক্তি আক্রান্তের ঘটনায় ওয়াসার বিরুদ্ধে ক্ষতিপূরণ ও শাস্তির ব্যবস্থা করতে হবে, যানজট নিরসনে রেলপথের যাত্রীসেবার মান বৃদ্ধি, বগি ও যাত্রী বিশ্রামাগারে পর্যাপ্ত আলো, শিক্ষার্থীদের মধ্যে ভাড়া অর্ধেক কমানো এসব দাবি জানানো হয়।