৩০ অক্টোবর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ অক্টোবর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বেলা সোয়া ১১টার দিকে থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন। সভায় ২০০৫ সালে গঠিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির ৩৭ জন অংশ নেন। ইতিমধ্যে এ কমিটির নয়জন সদস্য মারা গেছেন। সভায় আগামী ৩০ অক্টোবর জেলা সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত হয়। এর আগে আগামী ১৫ অক্টোবরের মধ্যে শহর, কোতোয়ালি ও সদরপুর উপজেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, ‘কার্যনির্বাহী কমিটির সভায় আমরা জেলা সম্মেলন করার জন্য সম্ভাব্য তারিখ ঠিক করেছি ৩০ অক্টোবর।’